ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ ঘোষণা


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৫:০৮ পিএম

 টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি :

টঙ্গীতে বেইস ফ্যাশন লিমিটেড নামের কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সৃষ্ট শ্রমিক অসন্তোষের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক ছাঁটাই ও গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার (২০ মে) সকালে টঙ্গীর সাতাইশ রোডে কারখানা সামনে শ্রমিকরা জড়ো হয়ে রোডের দুই পাশে অবস্থান নেন। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

শ্রমিকরা জানান, তাদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। গত ১৮ মে প্রতিষ্ঠানটির এক শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে পরদিন ১৯ মে প্রায় ৮০০ শ্রমিক কর্মবিরতি পালন করেন। উত্তেজনাকর পরিস্থিতি বিবেচনায় রেখে আজ মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের ঘোষণা দেয়।

এরপর শ্রমিকরা আরো উত্তেজিত হলে শ্রমিক আন্দোলন থামাতে কয়েকজন শ্রমিককে  আটক করে পুলিশ। পরে উর্ধতন কর্মকর্তার নির্দেশে ও কারখানা কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়ছে। এবং কি আন্দোলনকে কেন্দ্র করে আশ পাশ্বের কয়েকটি গার্মেন্টস দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করে। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘শ্রমিক গ্রেপ্তার ও ছাঁটাইয়ের কারণে আন্দোলন চলছে। কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিক আন্দোলন বাড়ছে।’

এ বিষয়ে বেইস ফ্যাশন লিমিটেডের মালিক  এহতেরাব  হোসেন জানান, বেতন ও বোনাস কোনো কিছুই বাকি ছিলোনা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর