ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

অধ্যক্ষের অপসারণের দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৫:৫০ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

 কলেজের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও কর্মচারীদের সাথে অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা, ব্যাটারি চুরি ও শিক্ষার্থী হয়রানিসহ বিভিন্ন অনিয়মের দায়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের পদত্যাগের দাবিতে নেত্রকোণার মোহনগঞ্জে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১২টার দিকে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মোহনগঞ্জে আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 এরআগে বৃষ্টি উপক্ষো করেই সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে জড়ো হতে থাকে। বৃষ্টি না থামায় তারা বৃষ্টিতে ভিজে মানবন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অধ্যক্ষের বিভিন্ন দূর্নীতি, স্বেচ্ছচারিতা, অর্থ আত্মসাৎ, শিক্ষক ও কর্মচারীদের সাথে অশোভন আচরণ, শিক্ষার্থীদের নানা বিষয়ে হয়রানিসহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ আমিনুল ইসলামের অপসারণের দাবি জানান।

 মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে অধ্যক্ষের বিরুদ্ধে। তার অপসারণের দাবিতে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। মিছিলটি কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে আদর্শ নগর বাজার প্রদক্ষিণ শেষে আবার কলেজ ফটকে এসে শেষ হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর