ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সরিষাবাড়ীতে পাট চাষীদের প্রশিক্ষণ


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৬:৪৬ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায়। পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিফাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালাটি উদ্ভোধন করেন, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল। এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আ: হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা পাট পরিদর্শক মোহাম্মদ আওরংগযেব আতা প্রমুখ। এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা হতে ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণ নেন। 

প্রশিক্ষণে বক্তরা বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়। পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর