ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৯:০৪ পিএম

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা এবং ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) পরিবর্তিত সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বুধবার (২১ মে) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর, পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে।

আর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পূর্বনির্ধারিত পরীক্ষা ৮ আগস্ট পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসনবিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে।

এছাড়া, প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে পরবর্তীতে যেকোনো ধরনের সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর