ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

লোহাগড়ায় মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ মে, ২০২৫ সময় : ৪:৫৭ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামের তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী মোঃ সাহেব শেখ (৩৬)কে দুর্বৃত্তরা এলাপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করেছে। সে পৌরসভার ৮ নং ওয়ার্ডের সিঙ্গা গ্রামের মৃত বারিক শেখের ছেলে। তিনি লক্ষীপাশা ও লোহাগড়া বাজারে একজন মাংস ব্যবসায়ী। বৃহস্পতিবার(২২মে) দুপুরে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২মে) সকালে লক্ষীপাশা চৌরাস্তার মাংস পট্টিতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সিঙ্গা গ্রামের লোকজনদের সাথে পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এঘটনার জের ধরে দুপুর সাহেব শেখ লক্ষীপাশা চৌরাস্তা বাজার থেকে কাজ শেষে এড়েন্দার দিকে যাওয়ার পথে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে পূর্ব থেকে পেতে থাকা একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাহেব শেখ কে কুপিয়ে গুরুতর জখম করে।  

স্থানীয় লোকজন আহত সাহেব শেখ কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করে।  লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন,ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর