ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

কোটালীপাড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ মে, ২০২৫ সময় : ৬:২০ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রতাপ বাড়ৈ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২মে) সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।নিহত প্রতাপ বাড়ৈ উপজেলার কলাবাড়ী ইউনিয়নের ভাঙ্গারপাড় গ্রামের তপন বাড়ৈর ছেলে।তিনি কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করতেন।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতাপ বাড়ৈ কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎ চালিত মোটর চালাতে গিয়ে হঠাৎ তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুতস্পৃস্ট হয়ে প্রতাপ বাড়ৈর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ওই যুবকের পরিবার অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর