ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা


  • আপলোড সময় : শুক্রবার ২৩ মে, ২০২৫ সময় : ৫:১০ পিএম

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন।


আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ মিরসরাই থানায় দায়ের করা এক নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে। ওই সময় তাঁর সঙ্গে স্ত্রী তাহমিনা গিয়াস ছিলেন।


মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মিরসরাই থানায় নাশকতার পাঁচটি মামলা রয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে মিরসরাই থানায় আনা হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর