ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

‘ভূমি মেলা’ উপলক্ষে রাজশাহী বিভাগীয় প্রশাসনের কর্মসূচি গ্রহণ


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৬:৫৬ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি :


দেশব্যাপী তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ উদ্যাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। মেলার প্রথম দিন রবিবার সকাল দশটায় নগরীর বোয়ালিয়া থানা ভূমি অফিসে হতে একটি র‌্যালি  বের করা হবে। র‌্যালি শেষে ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হবে। সকাল সাড়ে দশ’টায় শুরু হবে আলোচনা সভা। বেলা সাড়ে এগারোটা থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান করা হবে।


শনিবার রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদের উপস্থিতিতে তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

প্রেস কনফারেন্সে বলা হয়, মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শণ, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট/স্টিকার/বই বিতরণ, মেলায় অংশগ্রহণকারী/পরিদর্শনকারী/পরামর্শ গ্রহণকারীর মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানী করা হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


মেলায় ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা- মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভুমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হবে।


মেলার স্টলে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টি উপস্থাপন করা হবে। ভূমি সম্পর্কিত ভীতি কাটিয়ে উঠে নিজের প্রাপ্য বুঝে নেয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে বুকলেট ‘ভূমি আমার ঠিকানা’ সেবা গ্রহীতার মাঝে বিতরণ করা হবে।

এছাড়া সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হবে। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে বলে প্রেস কনফারেন্সে জানানো হয়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর