ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

দুই ছাত্র উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগ দাবি বিএনপির


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৯:৩৩ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করার অভিযোগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টারও পদত্যাগ দাবি জানিয়েছেন দলটি।

 শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ একথা জানান।

 সালাহউদ্দিন আহমেদ বলেন, তাদের পদত্যাগের কথা আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি। আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে। তাদেরকে বাদ দেওয়ার জন্য আজকেও লিখিত বক্তব্যে দিয়েছি, মুখেও বলেছি। কোনো আশ্বাস পেয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই আশ্বাস উনারা দেখবেন। আমরা আমাদের বক্তব্যে দিয়েছি।

নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, সুনির্দিষ্টভাবে রকমের কোনো কথা হয়নি। উনি সুনির্দিষ্টভাবে জানাই নাই। আমরা আমাদের দাবি জানিয়েছি। হয়তো বা উনারা উনাদের প্রেসের মাধ্যমে জানাবেন। সেজন্য আমরা উপেক্ষা করব। এখনই কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নাই। উনার প্রেস কী বলেন, তারপরে আমরা প্রতিক্রিয়া দেব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য . খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য . আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর