ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আবাসন প্রকল্পের এনওসি অনুমোদন বাতিল

রূপগঞ্জে পরিবারের ভিটা জমি মসজিদ রক্ষার্থে এলাকাবাসীর মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৪:৩৯ পিএম

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইস্ট উট সিটির কর্তৃক অবৈধভাবে জোরপূর্বক কৃষকের ফসলি বসতভিটায়, সরকারি খাস জমিতে বালি ফেলে দখলকাঞ্চন পৌরসভার এনওসি অনুমোদন বাতিল করার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গতকাল  ২৫ মে রবিবার সকালে উপজেলার হাটাবো টেকপাড়া এলাকায় গ্রামের ভুক্তভোগী জমির মালিকরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নরাবো এলাকার বাসিন্দা  ইমান আলী, হাটাবো দক্ষিণ বাড়ৈপাড় এলাকার বাসিন্দা শাহ আলম, হাটাবো মিঠাবো এলাকার বাসিন্দা কাউসার মিয়া,আমিনা বেগম,মোরশেদাসহ স্থানীয় ভুক্তভোগী জমির মালিক।

এসময় তারা বলেন, ইস্ট উড সিটির নামে হাটাবো, টেকপাড়া, আমলাবো, নড়াবো, আটলাশপুর, ডুলুরদিয়া, নলপাথরসহ আশপাশের গ্রামের ফসলি জমি বসতভিটাসহ সরকারি খাল,খাসজমি দখলে নিয়েছে। ইস্ট উট সিটি  জমি না কিনে  অবৈধভাবে কাঞ্চন পৌরসভার ডিসি অফিস থেকে এনওসি অনুমোদন নিয়ে গেছে।

আমরা এলাকাবাসী আওয়ামী দোসর গোলাম দস্তগীর গাজীর ডান হাত ইস্ট উট সিটির মালিক কামাল হোসেনের    কাছে জিম্মি হয়ে আছি। কামাল পেশি শক্তি খাটিয়ে এলাকার নিরীহ কৃষকদের জমি, সরকারি খাল, পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি বালু ভরাট করে দখলে নিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে আছি। আমরা এলাকাবাসী বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সু দৃষ্টি কামনা করছি তিনি যেন ইস্ট উট সিটির এনওসি অনুমোদন বাতিল করে আমাদের ঘর বাড়ি, মসজিদ কৃষি জমি ফিরিয়ে দেয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর