ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সিরাজগঞ্জের তাড়াশে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৪:৫৪ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন। এবা‌রের শ্লোগান "নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি।” রবিবার (২৫ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে তাড়াশ উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।


তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম মেলার উদ্বোধন করেন। এই মেলায় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স.ম আফসার আলী, আট ইউনিয়নের সহকারী ও উপসহকারী ভূমি কর্মকর্তা, সংশ্লিষ্ট ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রত্যাশীরা।


এ সময় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি চলতি দায়িত্ব) মো. নূরুল ইসলাম বলেন, সকল প্রজা যেন সহজ ভাবে ভূমির সেবা পেতে পারেন সে ব্যাপারে আমাদের সজাক থাকতে হবে। ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন-২০২৩’র ৬ (৩) ধারা অনুযায়ী ভূমিকর প্রদান করা প্রজার জন্য লাভজনক।

যদি কোন প্রজা নিয়মিত ভূমিকর প্রদান না করেন, তাহলে দূষ্ট লোকেরা তার ভূমি নিয়ে করসাজি করার চেষ্টা করতে পারেন। তাই সকল প্রজাগনকে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করার আহব্বান জানা‌নো হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর