ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়াইলে তিন দিনব্যাপী ভূমি মেলা


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৪:৫৭ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চলবে ২৫ মে থেকে ২৭ মে ২০২৫ পর্যন্ত। ২৫ মে (রবিবার) সকাল ১০ ঘটিকা হতে উপজেলা হল রুমে জাওয়ার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আশরাফুজ্জামান শিবলী সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন।

 

অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও জনসাধারণ ব্যক্তিবর্গ।

 

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন ভূমি বিষয়ক যেকোনো সেবা পেতে ১৬১২২ নাম্বারের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। তাছাড়া অনুষ্ঠানে সরাসরি কল দিয়ে প্রমাণ দিয়েছেন। তিনি আরো বলেন, কোন জমি ক্রয় করার পর সাথে সাথে নামজারির আবেদন করে খাজনা পরিশোধ করে কাগজপত্র সঠিক রাখার জন্য আহ্বান জানান। এ সংক্রান্ত বিষয় কোন ওয়েবসাইটে কিভাবে করতে তা সরাসরি প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সকলকে দেখানো হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডিজিটাল সেবা প্রত্যন্ত অঞ্চলে মানুষের দুয়ারে পৌছে দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন ঘরে বসেই যেকোনো কাজ সম্পন্ন করা সম্ভব। তার জন্য প্রয়োজন হলো জানা। একটি স্মার্ট ফোন দিয়েই বাংলাদেশের যেকোনো জমির দাগ নম্বর, খতিয়ান, জমির ম্যাপসহ জমির খাজনা-খারিজের আবেদন করতে পারে। কোনো দালাল ছাড়াই নিজের কাজ সম্পন্ন করা যায়। যদি কেউ এই বিষয়ে আমাদের কাছে সহযোগিতা চান আমরা সর্বদায় সহযোগিতা করতে প্রস্তুত।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর