ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

তাড়াশে গোয়াল ঘর থেকে ৭ গরু চুরি


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৫:৪৬ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে মাটির দেয়াল ভেঙ্গে গোয়াল ঘর থেকে কৃষকের টি গরু চুরি, যার বাজার মূল্য প্রায় লক্ষ টাকা। বিষয়টি নিশ্চিত রেছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের কৃষক সাইফুল ইসলামের বাড়িতে। ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ স্থানীয় সুত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় সন্ধ্যায় ওই কৃষক মাঠ থেকে গরু এনে গোয়াল ঘরে তুলে তালাবদ্ধ করে রাখেন। পরবর্তীতে বাড়ির সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গভীর রাতে চোরের দল কৃষক সাইফুল ইসলামের বাড়িতে যায়। তারা প্রথমে কৃষকের গোয়াল ঘরের তালা ভাঙ্গার চেষ্টা করে। পরে তালা ভাঙ্গতে ব্যর্থ হলে কৌশলে গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। তারপর কোঁদাল দিয়ে জানালাসহ গোয়াল ঘরের দেয়ালের অংশ বিশেষ ভেঙ্গে একে একে দুধেল, বকনা, ষাড় বাছুর গরু গোয়াল ঘর থেকে মোট টি গরু বের করে চুরি করে নিয়ে যায়।

কৃষক সাইফুল ইসলাম জানান, ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখেন গোয়ালের জানালা দেয়াল ভাঙ্গা। আর ভিতরে ঢুকে দেখেন তাঁর টি গরু নাই। তাঁর চুরি যাওয়া টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষ টাকা। গরু চুরিতে তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন।

প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। সেই সাথে গরু চোরদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর