ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রায়পুরা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম শরীফ মিয়া ও সভাপতি ফরিদ, সম্পাদক রফিক


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৫:৫৭ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী রায়পুরার প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫- ২০২৭ কমিটিতে  আকাশ জমিনের নরসিংদী প্রতিনিধি এস এম শরীফ মিয়া সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন।  ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক ও কোষাধ্যক্ষ পদে বিনা বেগম  নির্বাচিত হয়। 


শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাসুদ রানার পরামর্শক্রমে ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা জয়নুল আবেদিন, মোছলেহ উদ্দিন বাচ্চু, মো. ফারুক মিয়া, মো. মোস্তফা খান ও মো. বশির আহমেদ মোল্লা, উপদেষ্টা ইফতেখার ভূঁইয়া ইতু ও রায়পুরা পৌরসভার বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এস এম শরীফ মিয়া, সহ-সভাপতি ফরিদ মিয়া ও তন্ময় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ পলাশ, সহ-সাধারণ সম্পাদক একেএম সেলিম ও হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ, ক্রীড়া সম্পাদক মো. শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মাহবুবুল আলম লিটন, মাজেদুল ইসলাম,  রুস্তম মিয়া ও ফাহিম আহমেদ খান। নবগঠিত রায়পুরা প্রেসক্লাবের কার্য নির্বাহী এই কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর