ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি

ঈদের আগে ছুটি বাড়ানোর দাবি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৩:৪৪ পিএম

ঈদুল আজহার আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। কোরবানির ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এ দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর প্রেক্ষিতে তারা ঈদের পরের দুই দিন ছুটি কমাতে বলেছেন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।

এবার ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে অন্তর্বর্তী সরকার। গত ৭ মে জনপ্রশান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা। এবার বেসরকারি চাকরিজীবীরাও এই ছুটি ভোগ করবেন।

ঈদুল আজহা আগামী ৭ জুন হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। সেই হিসেবে ঈদুল আজহার আগে মাত্র দুই দিন ছুটি পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ১০ দিনের টানা ছুটি দিয়েছে সরকার। এ কারণে এবারের ঈদে ঢাকা থেকে এক কোটি ১০ লাখ এবং ঢাকার আশপাশের ৩০ লাখসহ অন্তত এক কোটি ৪০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাবে।

তিনি বলেন, ৭ জুন ঈদ হলে ঈদের আগে ৫ ও ৬ জুন দুদিনের সরকারি ছুটি মিলবে। আর ৬ জুন ঈদ হলে ছুটি মিলবে মাত্র একদিন। কিন্তু ঈদের ছুটি এক দিন হলে এক কোটি ৪০ লাখ মানুষকে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাঠানোর সক্ষমতা সড়ক, রেল ও নৌপথের নেই। কোরবানির ঈদে সড়কের পাশে বসানো পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট থাকে। ফলে যানবাহনের গতি কমে যায়।এতে বাড়ি ফেরার পথে যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়তে পারেন। এ কারণে আমরা ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর