ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রায়পুরায় প্রবাস ফেরত ছেলের হাতে বাবা নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৬:৩৮ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় প্রবাস ফেরত মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে কবির মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।   ঘটনায় অভিযুক্ত ছেলে মনির হোসেন (২৫)কে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। সোমবার (২৬ মে) দিবাগত রাত পৌনে তিনটার দিকে মির্জানগর ইউনিয়নের বাহেরচর এলাকায় ঘটনা ঘটেছে  খবর পেয়ে মঙ্গলবার (২৭ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং ছেলে মনিরকে গ্রেফতার করেছে।  নিহত কবির মিয়া ওই এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। 

পুলিশ স্থানীয় সূত্র জানা গেছে, এক বছর আগে সৌদি আরব গিয়ে আবার দেশে ফেরার পর থেকেই তার মানসিক পরিবর্তন লক্ষ করা যায়। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মানসিক ভারসাম্যহীন ছেলে মনির লোহার শাবল দিয়ে তার বাবাকে আঘাত করে। আহতাবস্থায় ছেলের ভয়ে দৌড়ে চলে যাওয়ার সময় কবিরকে আবারো আঘাত করে ছেলে মনির। পরে ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ভারসাম্যহীন ছেলে মনিরকে আটক করে পুলিশকে খবর দেন। 

এর আগেও মনির তার দাদী, ফুফু চাচাতো বোনকে কুপিয়ে জখম করেছে বলে খবর পাওয়া গেছে। তখনকার ঘটনার পরে স্বজনদের দায়ের করা মামলায় মনির তিন মাস জেলে ছিলেন। রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের ছেলেকে আটক করা হয়েছে। ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি।  আটককৃত মনির মানসিক ভারসাম্যহীন কিনা এই ব্যাপারে ডাক্তারি রিপোর্ট ছাড়া নিশ্চিত হওয়া যাবেনা বলে জানান তিনি।

 আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর