ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

ভোলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৫:০৩ পিএম

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা সম্প্রসারিত ভবনের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

পরে বোরহানউদ্দিন উপজেলা সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে  আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান বলেন, মাদক আমাদের সমাজে একটি মারাত্মক ব্যাধিতে রুপ নিয়েছে। এটি জাতি ও সমাজের জন্য মারাত্মক হুমকি কারণ বলে মনে করছি, আমি মনে করি সমাজের সচেতন মহল শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসা দরকার।

এসময় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজওয়ান, ভেটেরিনারি সার্জন ডাঃ মোসাঃ নাজনীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি, আনসার ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক,  সাংবাদিক, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ সহ আরও অনেকে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর