ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রাজশাহীতে হাসিবুর হত্যা মামলার আরো চার আসামি গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরের হোজা অনন্তকান্দি গ্রামে বিএনপি কর্মী হাসিবুর রহমান (২৮) হত্যা মামলার প্রধান আসামিসহ আরো চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকালে  জেলার চারঘাট উপজেলার মাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জেলার দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউপির হোজা অনন্তকান্দি গ্রামের মামলার প্রধান আসামি আবু সালেহ বাবু (৪৫), জামরুল ইসলাম (৪০), ফরিদুল ইসলাম (২৫), ও আরিফুল ইসলাম (২৪)।

গত ১৫ মে উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় হাসিবুর রহমান নিহত হন। পরে তার বাবা আবুল কাশেম বাদী হয় দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, হাসিবুরের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার বাবা আবুল কাশেম। পরে আসামিদের ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এ মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ শনিবার আরো চারজনকে গ্রেফতার করা হলো। আসামিদের দুর্গাপুর থানায় হস্তান্তর করেছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, হাসিবুর হত্যাকন্ডের ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে। শনিবার সকালে অভিযানে আরও ৪ জনকে গ্রেফতারের পরে থানায় হস্তান্তর করে র‌্যাব। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর