ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কোটালীপাড়া বিএনপি’র দ্বী-বার্ষিক সম্মেলন ১জুন


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৫:৫৩ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে ১জুন। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের হাওয়া। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়া আদর্শ সরকারী কলেজ মাঠ চত্ত্বরে পুরোদমে চলছে মঞ্চ তৈরির কাজ। রং বে-রং এর তোরণ ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলা চত্ত্বর সহ চারপাশ। তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের পদচারনায় মুখরিত রাস্তাঘট। রাস্তার মোড়ে মোড়ে চায়ের আড্ডায় চলছে দিন বদলের গল্প।

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে দীর্ঘ প্রতিক্ষার এ সম্মেলন। এবারের জাকজমকপূর্ন সম্মেলনে বিভিন্ন জেলা উপজেলা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বশার হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, যুবদল সদস্য সচিব মান্নান শেখ সহ অনেকে। উক্ত অনুষ্ঠানে হাজার হাজার কর্মী সমর্থকদের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন তারা।  

দলের অভিভাবকদের কাছে সুখ দুঃখ হাসি কান্না মাখা কাথা গুলো তুলে ধরবেন বলে অভিব্যাক্তি ব্যাক্ত করেছেন তৃনমূলের নিপীড়িত কর্মী সমর্থকরা। আওয়ামী রাজনিতীর আতুড়ঘর ক্ষ্যাত কোটালীপাড়ায় বিএনপির উক্ত সম্মেলনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে জোরদার করা হয়েছে পুলিশি তৎপরতা। এমনটাই জানিয়েছেন কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর