সমাজ সচেতনায় বা বাস্তবভিত্তিক গল্প অবলম্বনে নির্মিত নতুন ধারার চলচ্চিত্র ‘অন্ধকারে আলো’। সম্প্রতি সেন্সর বোড থেকে সনদপত্র পাওয়া ছবিটি এখন রিলিজের অপেক্ষায়।
‘কুসংস্কারের কুয়াশা সমাজে বেধেছে বাসা, সচেতন মানুষের আশা যেনো গুড়ে বালি-------।’ গানটি গেয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন অর্জুন বিশ্বাস। তার লেখা গানে তিনি সাহসের সংগে সমাজের অসংগতি ও কুসংস্কার তুলে ধরেছেন।
অর্জুন বিশ্বাসের জন্ম ১৯৬৯ সালে মাদারীপুরে। তিনি ১৯৮৬ সালে আই মিউজিক এবং ১৯৮৮ সালে বি মিউজিক-এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে বাংলা সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার, সংগীত পরিচলক ও বিখ্যাত কণ্ঠশিল্পী। শুদ্ধ সংগীত-চর্চার পথিকৃৎ তিনি। ২০১৯ সালে ভারত সরকার তাকে সংগীতরত্ন উপাধিতে ভূষিত করে। তিনি দেশ ও আšত্মর্জাতিক সংগীত ভুবনের অন্যতম একজন সংস্কৃতিজন। তিনি বৈশ্বিক মহামারী করোনা নিয়ে অসংখ্য গান রচনা, সুরারোপ ও গানগুলো স্বীয়কণ্ঠে গেয়ে দেশ-বিদেশে স্থান করে নিয়েছেন।
‘আকাশ জমিন প্রোডাকশন’ ব্যানারে নিমিত চলচ্চিত্রটির প্রযোজক মীর লিয়াকত আলী ও পরিচালক আনোয়ার সিরাজী। অভিনয়ে-রাকিব, মুসকান, তিথী, ফরহাদ, রেবেকা, জ্যাকি আলমগীর, ফিরোজ আলম, আনোয়ার সিরাজী, ববি, রেজা হাসমত, অলকা সরকার প্রমুখ। ছবিতে তুলে ধরা হয়েছে সমাজের অসংগতি-কুসংস্কার, সাংবাদিক-সংবাদপত্র এবং কীভাবে শিক্ষার মাধ্যমে অন্ধকার গ্রাম আলোকিত।
আকাশজমিন/আরআর