ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নাটোরে এক দম্পতির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৫:০৫ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। সোমবার (২ জুন) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দরগড়া গ্রামে এই  ঘটনা ঘটে। নিহতরা হলেনসুন্দরগড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রইজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে তারা ঘুমাতে যান। সোমবার ভোরে অনেকক্ষণ ধরে দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরে স্ত্রী ফাতেমা  এবং ঘরের পাশে থাকা তামাকের ঘরের আড়ার সঙ্গে রইজুল ঝুলন্ত অবস্থায় রয়েছেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।"

আকাশজমিন/আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর