ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

নাটোর প্রতিনিধি 

টেকসই দুগ্ধশিল্প গড়ার প্রত্যয়ে নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত,  অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, নাটোর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ডাঃ মোঃ রকিবুল হাসান সুজন, নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোঃ গোলাম মোস্তফা ডন,ডেইরী ফার্ম এসোসিয়েশনের উপদেষ্টা ফয়েজুর রহমান, সভাপতি মো. কেতাব আলী ও সাধারণ সম্পাদক ফায়জুর রহমান এ্যাপেলো, জয়ীতা পুরষ্কারপ্রাপ্ত খামারী মোর্শেদা পারভীন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নাটোরে দুধের শ্বেত বিপ্লব ঘটেছে। প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে জেলায় দুধের উৎপাদন ক্রমান্বয়ে বেড়েছে। বর্তমানে জেলায় এক কোটি ৪০ লক্ষ টন উদ্বৃত্ত দুধ উৎপাদন হচ্ছে । 

মেধাবী জাতি গঠনে প্রতিদিন এক গ্লাস করে দুধ পানের পরামর্শ দেন বক্তারা। আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের জন্যে আয়োজিত চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যে দুধ পানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে,  চলতি অর্থ বছরে জেলায় প্রায় তিন লাখ টন দুধ উৎপাদন হয়েছে। প্রতিদিন জনপ্রতি দুধ গ্রহণের আদর্শমান আড়াইশ’ মিলিলিটার। জেলার মোট জনসংখ্যা ১৮ লক্ষ ৫৯ হাজার ৯২২ ব্যক্তির বাৎসরিক দুধের চাহিদা প্রায় এক লক্ষ ৭০ হাজার টন। অর্থাৎ চাহিদা মিটিয়ে নাটোরে উদ্বৃত্ত থাকছে এক লক্ষ ৪০ হাজার টন দুধ ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর