ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

পটুয়াখালীতে ব্যতিক্রমধর্মী যুব সংলাপ ও কর্মশালা

পরিবর্তনের আলো নিয়ে এগিয়ে আসছে ‘ফর দ্য লাইট’ প্রকল্প


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৬:৪৯ পিএম

পটুয়াখালী সংবাদদাতা

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী যুব সংলাপ ও পরিবেশবান্ধব কার্যক্রমভিত্তিক কর্মশালা।  রবিবার (২ জুন) জেলার পাশা ট্রেনিং সেন্টারে আয়োজিত এই কর্মসূচিটি বাস্তবায়ন করে ধূমকেতু ইয়ূথ ফাউন্ডেশন। ‘ফর দ্য লাইট’ শীর্ষক প্রকল্পের এই আয়োজন সহযোগিতা করে ব্রিটিশ হাই কমিশন, দ্যা আর্থ এবং স্টারটু স্কেলআপ।

দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় ‘কানেকটিং টু রুটস’ কর্মশালা, যেখানে অংশগ্রহণ করেন স্থানীয় তরুণ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সংগঠক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কর্মশালার অংশ হিসেবে একটি সোলার প্রকল্প পরিদর্শন, টেকসই উন্নয়ন ও পরিবেশ বিষয়ে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশীদ, জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, বন বিভাগের রেঞ্জ অফিসার মো. আমির হোসেন এবং জেলা এনজিও ফোরামের প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহরাব হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় প্রমুখ।

ধূমকেতু ইয়ূথ ফাউন্ডেশনের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের উপ-পরিচালক সুমনা আক্তার বলেন, “জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণ বর্তমানে বৈশ্বিক সংকট। এ সমস্যা মোকাবেলায় তরুণদের সচেতনতা ও কার্যকর অংশগ্রহণ জরুরি। আমরা আশা করি, এই প্রকল্প নবায়নযোগ্য শক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উদ্যোগ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।”

প্রকল্পটির টিম লিডার আলামিন বলেন, “টেকসই পরিবর্তনের জন্য তরুণদের হাতে অভিজ্ঞতা ও নেতৃত্বের সুযোগ তুলে দেওয়া গুরুত্বপূর্ণ। ‘ফর দ্য লাইট’ প্রকল্প তরুণদের বাস্তব পর্যায়ে নবায়নযোগ্য শক্তি ও পরিবেশগত উদ্যোগ প্রত্যক্ষ করার প্ল্যাটফর্ম তৈরি করেছে—যা ভবিষ্যতে পরিবেশ বিষয়ক নেতৃত্ব গঠনে সহায়ক হবে।”

প্রধান অতিথি মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, “বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি শিক্ষার গণ্ডি পেরিয়ে তরুণদের বাস্তব অভিজ্ঞতা ও নেতৃত্ব অর্জনের সুযোগ করে দিয়েছে। ‘কানেকটিং টু রুটস’ কর্মসূচির মাধ্যমে তরুণরা পরিবেশবান্ধব জীবনধারা, সোলার প্রকল্প এবং টেকসই জীবিকা বিষয়ক উদ্যোগ পর্যবেক্ষণের মাধ্যমে পরিবেশ সচেতন নেতৃত্ব গঠনে উৎসাহিত হবে।”

এই আয়োজনের মাধ্যমে পটুয়াখালীর তরুণ সমাজ যেমন বাস্তবমুখী শিক্ষা ও পরিবেশ বিষয়ক ধারণা লাভ করেছে, তেমনি ভবিষ্যতে পরিবেশ রক্ষায় তাঁদের ভূমিকা পালনের জন্য প্রস্তুত হচ্ছে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।


এ সম্পর্কিত আরো খবর