ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৫:৩৬ পিএম

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাইদুর রহমান মিয়া নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ জুন) বিকেলে জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় বালুর চর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় বালুর চর আদালত কর্তৃক ইজারা স্থগিত আদেশ জারি হয়। আদালতের আদেশ অমান্য করে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিলো। পরে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়াগাছিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে সাইদুর রহমান কে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত এবং দ্রুত ওই এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এসময় পলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর