ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বাগমারার পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে পিটিয়ে হত্যা মামলায় আরো একজন গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৬:০২ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা চালিয়ে হেফাজতে থাকা আসামীকে গণপিটুনি দিয়ে হত্যা মামলার অন্যতম আসামী হাবিব আলীকে (২২) নওগাঁর আত্রাই থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার দিবাগত রাতে নওগাঁ জেলার আত্রাই থানাধীন শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাবিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেফতার হাবিব নওগাঁর আত্রাই থানার গোয়ালবাড়ী গ্রামের এমদাদুল হকের ছেলে। সোমবার এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা থানার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আমিনুল ইসলাম ওরফে আমিরুল নামের এক ব্যক্তি ছুরি দিয়ে রাজ্জাক প্রামাণিককে হত্যা করে। স্থানীয় জনতা হত্যাকারীকে আটক করে রাখলে, খবর পেয়ে বাগমারা থানা পুলিশ তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই সময় উত্তেজিত সহস্রাধিক লোক পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় এবং পুলিশের কাছ থেকে আসামী আমিরুলকে ছিনিয়ে নেয়। পরে আমিনুলকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ঘটনার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। র‌্যাব রাজশাহী ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান শনাক্তে কাজ করে। এরই ধারাবাহিকতায় গত ২০ মে চট্টগ্রাম থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। এরপর গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করে অবশেষে হাবিব আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাবিবকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর