ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

লালমনিরহাটে ৭ বছর পর জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৯:১৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

৭ বছর পর লালমনিরহাট জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মোঃ সৈয়দ সাদেকুল ইসলাম পাভেলকে সভাপতি ও জাহাঙ্গীর খানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (৩ জুন) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির লালমনিরহাট জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।



কমিটির অন্যরা হলো, সিনিয়র সহ সভাপতি মোঃ আমরুল হাসান মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক মোঃ জোয়ার্দার তৌফিক হাসান শাওন।

অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালের জুনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন স্বাক্ষরিত এক চিঠিতে নাজমুল হুদা লিমনকে জেলা ছাত্রদলের সভাপতি, জাহাঙ্গীর আলম আনন্দকে একটি কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে ৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রায় ৭বছর পর মঙ্গলবার নতুন করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর