ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ জুন, ২০২৫ সময় : ১২:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী। বৃহস্পতিবার (৫ জুন) সকাল বেলায় নবীনগর-কম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী অটোরিকশা নবীনগর থেকে যাত্রী নিয়ে কুমিল্লার কোম্পানীগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

নিহতরা হলেন- লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম এবং নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে, তবে চালককে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর