মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার মোহনগঞ্জে রনি দাস (১৬) নামে এক দর্জি আত্মহত্যা করছে। পুলিশ সূত্রে, রনি দাস (১৬) উপজেলার ২নং বটতলী বানিয়াহারী ইউনিয়নের গাজীনগর গ্রামের রত্না খালের পাড়ে গামারি গাছের সাথে সাদা ওড়না দিয়ে গাছে ও গলায় গিট দিয়ে আত্মহত্যা করে। রনি দাস দর্জির কাজ করত। সে প্রতিদিনের ন্যায় বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রনি রাতে বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করতে থাকে।
খোঁজাখুঁজির একপর্যায়ে আজ বুধবার (১১জুন) সকাল ৭ টার সময় রনি দাসের মা শিল্পী রানী দাস দেখতে পান গাজীনগর গ্রামের রত্না খালের পাড়ে ফাঁকা জায়গা গামারি গাছের সাথে ওড়না দিয়ে গলায় বেঁধে আত্মহত্যা করেছে তার ছেলে। রনি দাস মোহনগঞ্জ উপজেলার ২ নং বটতলী বানিয়াহারী ইউনিয়নের গাজীনগর গ্রামের মৃত সুনীল দাসের ছেলে।
মোহনগঞ্জ
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন,মরদেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি
চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।
আকাশজমিন/আরআর