ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে দর্জির আত্মহত্যা


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ২:৩৮ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জে রনি দাস (১৬) নামে এক দর্জি আত্মহত্যা করছে। পুলিশ সূত্রে, রনি দাস (১৬) উপজেলার ২নং বটতলী বানিয়াহারী ইউনিয়নের গাজীনগর গ্রামের রত্না খালের পাড়ে গামারি গাছের সাথে সাদা ওড়না দিয়ে গাছে ও গলায় গিট দিয়ে আত্মহত্যা করে। রনি দাস দর্জির কাজ করত। সে প্রতিদিনের ন্যায় বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রনি রাতে বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করতে থাকে।

 খোঁজাখুঁজির একপর্যায়ে আজ বুধবার (১১জুন) সকাল ৭ টার সময় রনি দাসের মা শিল্পী রানী দাস দেখতে পান গাজীনগর গ্রামের রত্না খালের পাড়ে ফাঁকা জায়গা গামারি গাছের সাথে ওড়না দিয়ে গলায় বেঁধে আত্মহত্যা করেছে তার ছেলে। রনি দাস মোহনগঞ্জ উপজেলার ২ নং বটতলী বানিয়াহারী ইউনিয়নের গাজীনগর গ্রামের মৃত সুনীল দাসের ছেলে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন,মরদেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর