ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আমেরিকার সিনেটর শেখ রহমান ৪৫ বছর পর নিজ জন্মস্থানে ঈদ উদযাপন


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ২:৪৭ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ৪৫ বছর পর তাঁর নিজ জন্মস্থানে ঈদ-উল-আযহা উদযাপন করেছেন।  সরারচর পুরাতন বাজার এলাকার এক মসজিদে তিনি  ঈদের নামাজ আদায় করেন এবং দিনটি তাঁর শেকড় ও স্থানীয় জনগণের সঙ্গে কাটান।

৯৭ বছর বয়সী মা তাঁর ছেলেকে ঈদের এই আনন্দঘন মুহূর্তে পাশে পেয়ে আবেগে আপ্লুত হন। ঈদ-উল-আযহার আত্মত্যাগ ও দানের মহৎ বার্তা অনুসরণ করে পরিবারের সদস্য ও স্থানীয়রা একত্রে ঈদের বিশেষ খাবার উপভোগ করেন এবং কোরবানির মাংস গ্রামের মানুষের মাঝে বিতরণ করেন।

সিনেটর রহমান তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ২৭ মে মাসব্যাপী সফরে ঢাকায় আসেন। তাঁর পৈতৃক বাড়ি, যা একটি নয়নাভিরাম বাগানবাড়ি হিসেবে পরিচিত—দুলর্ভ ফলগাছ, পরিচ্ছন্ন পুকুর ও ঐতিহ্যবাহী ঘাটে ঘেরা—সেখানে তিনি আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের সাদর অভ্যর্থনা জানান।

গণমাধ্যমের  সঙ্গে কথা বলার সময়, সিনেটর রহমান আবেগঘন কণ্ঠে বলেন, “আমি আমার জীবনযাত্রার সূচনাস্থল সরারচরে ঈদের নামাজ আদায় করতে পেরে গভীরভাবে আনন্দিত। বাবার বাড়িতে, মায়ের উপস্থিতিতে আসা আমার জীবনের এক গভীর আবেগময় মুহূর্ত।”

সিনেটর রহমানের বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আগরতালায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। অতীত স্মৃতিচারণায় তিনি বলেন, পাকিস্তান আমলে নির্মিত বাজিতপুর-সরারচর সড়ক এবং একসময় এলাকাটির গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত সরারচর রেলওয়ে স্টেশনের ঐতিহাসিক গুরুত্ব আজও তাঁর মনে দাগ কেটে আছে।

বাজিতপুরে জন্ম নেওয়া সিনেটর রহমান ১৯৭১ সালের যুদ্ধকালীন কঠিন সময় অতিক্রম করে ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়ায় অর্থনীতি ও গ্লোবাল স্টাডিজে পড়াশোনা করেন। জর্জিয়া স্টেট সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে তাঁর পথচলা অধ্যবসায় ও প্রতিশ্রুতির এক অনন্য উদাহরণ।

চলমান সফরের অংশ হিসেবে তিনি কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকা পরিদর্শনের পরিকল্পনা করেছেন, যেখানে তিনি তাঁর শৈশবকাল কেটেছে এবং মানুষের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন করছেন।

চলতি বছরের এপ্রিল মাসে, জর্জিয়া স্টেট সিনেট বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলন ও গণতন্ত্রের দাবিতে শ্রমজীবী শ্রেণির অংশগ্রহণকে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব গৃহীত করে। সিনেটর রহমানের উদ্যোগে গৃহীত এই প্রস্তাবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সুশাসন ও সংস্কারমূলক প্রতিশ্রুতির জন্য শুভেচ্ছা জানানো হয়।


এ সম্পর্কিত আরো খবর