ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মধ্যরাতে সাগরে ছুটবেন উপকূলের জেলেরা


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ৫:১৭ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

সামদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মৎস‌্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস‌্য আহরণের জন‌্য সমুদ্রে সব ধরনের মাছ শিকার ৫৮ দিনের নিষেধাজ্ঞা বুধবার মধ‌্যরাতে শেষ হবে। মাছ শিকারে সাগরে যেতে উপকুলের জেলেদের সকল প্রস্তুতি শেষ করেছে। বুধবার সন্ধ‌্যায়ই তারা ঘাট ছেড়ে সাগরে পাড়ি জমাবেন বলে জানান জেলেরা।

জানাগেছে, সামদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামদ্রিক মৎস‌্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস‌্য আহরণের জন‌্য সমুদ্রে ১৫ এপ্রিল থেকে ১১  জুন পর্যন্ত ৫৮ দিন সকল প্রকার মৎস‌্য নৌযান কতর্ৃক যে কোন প্রজাতির মৎস‌্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বুধবার মধ‌্যরাতে শেষ হবে। ইতিমধ‌্যে উপকুলীয় অঞ্চল তালতলীর ৮ হাজার ৭৯৯ জেলে সাগরে মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারা তাদের ট্রলার মেরামত, জাল বুননসহ বাজার সওদা সম্পন্ন করেছে। সন্ধ‌্যা রাতেই তারা উপকুল ছেড়ে চলে যাবে বলে জানান জেলেরা। মধ‌্যরাত শুরু হওয়ার সাথে সাথে তারা সাগরে তাদের নির্ধারিত স্থানে জাল ফেলবে বলে আরো জানান জেলে কাঞ্চন আলী, বারেক ও রাজ্জাক। বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে  শত শত ট্রলার জাল বোঝাই নোঙ্গর করে আছে।  ঘাট জেলেদের আনা গোনায় সরগরম হয়ে ওঠেছে।  ফকির হাটের মুদি মনোহরী দোকানগুলোতে জেলেরা বাজার সওদা করতে ভীর জমিয়েছেন।

মুদি দোকানদার সফেজ মিয়া বলেন, নিষেধাজ্ঞা শেষ। জেলেরা সাগরে যেতে বাজার সওদা করছেন। বিক্রি অনেক ভালো। ফকিরহাট এলাকার বিসমিল্লাহ ট্রলার মাঝি রহিম মিয়া বলেন, সাগরে মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি নিয়েছি। নিষেধাজ্ঞার সময় শেষ হওয়া মাত্রই সাগরে মাছ শিকারে যাব।

জেলে নুরসাইদ ও ফোরকান মিয়া বলেন, নিষেধাজ্ঞার কারনে গত ৫৮ দিন সাগরে মাছ শিকার করতে পারিনি। ওই সময়টা পরিবার পরিজন নিয়ে বেশ কষ্টে কেটেছে। ওই সময়ে বেশ টাকা ঋণ করেছি। এখন ভালো মাছ পাওয়ার আশায় সাগরে যাব। দেখি আল্লাহ ঋণ পরিশোধ করতে দেয় কিনা ? উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় জেলে মো.আলমগীর হাওলাদার ও সবুজ মিয়া বলেন, নিষেধাজ্ঞা শেষ , সাগরে যেতে প্রস্তুতি নিয়েছি।

সোনাকাটা ইউপি সদস‌্য ফকিরহাট মৎস‌‌্য সমিতির নেতা  টুকু সিকদার বলেন, সাগরে মাছ শিকারে যেতে ৬’শ ট্রলারের জেলেরা সকল প্রস্তুতি নিয়েছে। আশা করি সাগরে জেলেদের জালে ভালো মাছ শিকার হবে। তালতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, আজ (বুধবার) মধ‌্যরাতেই  নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে।  রাত ১২ টার পরে সাগরে জেলেদের মাছ শিকারে কোন বাঁধা নেই।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর