ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সরিষাবাড়ীতে মাছ ধরতে নেমে ছাত্রদল নেতার মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ৫:৩৩ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের সরিষাবাড়ীতে অগভীর লেকে মাছ ধরতে নেমে ইমতিয়াজ আকুল (২২) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া স্বপ্ননীল বিনোদন পার্কে এ ঘটনা ঘটে। নিহত আকুল সাতপোয়া গ্রামের ছামসুল শেখের ছেলে বলে জানা গেছে। তিনি সরিষাবাড়ী শহর ছাত্রদলের ১নং ওয়ার্ড শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইমতিয়াজ আকুল বন্ধুদের সাথে বাড়ীর পাশে স্বপ্ননীল বিনোদন পার্কের সুইমিংপুলে নেমে সাঁতার কাটেন। এরপর সবার অগোচরে ওয়াচ-টাওয়ারের নিচে থাকা ৪ ফুট পানির একটি লেকে ডুব দিয়ে মাছ ধরতে নামেন। প্রথম বার ডুব দিয়ে উঠলেও পরের বার ডুব দিলে অনেকক্ষণ না উঠায় বন্ধুরা পানিতে নেমে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আকুলকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়।

 

স্বপ্ননীল পার্কের স্বত্বাধিকারী রুহুল আমিন সেলিম জানান, ঘটনার সময় আমি সিরাজগঞ্জ ছিলাম। পরে বিষয়টি আমি কর্মচারীদের মাধ্যমে জানতে পারি। সে যেখানে মাছ ধরতে নেমেছিলো সেখানে কারো যাওয়ার অনুমতি নেই। এছাড়া সেই লেকটিতে পানি ছিলো সাড়ে ৩ ফিট থেকে ৪ ফিট। এই অবস্থায় ৫ ফুটের একটি ছেলে স্বাভাবিকভাবে ডুবে মৃত্যুবরণ করার কথা না।

 

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম ছাত্রদল নেতা আকুলের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি কর্মসূচিতে আকুলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তার অকাল মৃত্যুতে জাতীয়তাবাদের নিবেদিত একজন ত্যাগি কর্মীকে হারালাম।"

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর