ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ৯:১২ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে  ইয়াসমিন (৯) ও তাইয়েবা আক্তার (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার পিটুয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।  নিহত ইয়াসমিন উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে  ও তাইয়্যেবা আক্তার রাসেল মিয়ার মেয়ে।তারা পরস্পর চাচাতো বোন ছিল। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে  জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়  ইয়াসমিন ও তাইয়্যেবা আক্তার। তারা বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের সদস্যরা পুকুরপাড়ে যায়। সেখানে গিয়ে মগ এবং জামাকাপড় পানিতে ভাসতে দেখেন। আশেপাশে কোথাও ইয়াসমিন এবং তাইয়্যেবাকে দেখতে না পেয়ে পুকুরের পানিতে নেমে পড়েন এলাকাবাসী। তারা পুকুরে ডুব দিয়ে খুঁজে শিশুদের পানি থেকে উদ্ধার করে।

পরে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার এসআই অভিজিৎ পোদ্দার। 


এ সম্পর্কিত আরো খবর