ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

দশমিনায় মাদক সম্রাট শাহিন গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৭:৪৫ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

শাহীন খলিফা (২৪) নামে এক  মাদক ব্যবসায়ীকে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করছে দশমিনা থানা পুলিশ। বৃহস্পতিবার রাত প্রথম প্রহরের ১ঃ৩০ মিনিটের দিকে উপজেলার আলিপুর ইউনিয়নের পচ্চিম আলিপুর এলাকার নিজ বাড়ি সামনে ইয়াবা বিক্রয় কালে  তাকে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ পিচ ইয়াবা পাওয়া যায় পরে ইয়াবা গুলো জব্দ করা হয়।

 

গ্রেফতার কৃত শাহীন খলিফা উপজেলার ২ নং আলিপুর ইউনিয়নের ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম আলিপুর গ্রামের মুজিবুর রহমান খলিফার ছেলে। তার ওই এলাকায় মাদক সম্রাট নামে বেশ পরিচিত রয়েছে।

 

থানা সূত্রে জানা যায়, বুধবার  মধ্যরাত ১.৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই নিরস্ত্র গোবিন্দ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ পিচ ইয়াবা সহ শাহীন খলিফাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান,শাহীন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইয়াবার ব্যবসা করতো। আজ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর