ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নেত্রকোনায় জেলা আ’ লীগের সাধারণ সম্পাদকসহ ৩৩ জনের বিরুদ্ধে নতুন মামলা


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৩:৪৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধিঃ

বিএনপির কর্মসূচিতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ নাশকতা সৃষ্টির অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন (ভিপি লিটন) জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ৩৩ জনের বিরুদ্ধে নতুন আরেকটি মামলা দায়ের হয়েছে। 

শুক্রবার সকালে জেলা শহরের পশ্চিম চকপাড়া গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ওই ৩৩ জন ছাড়াও অজ্ঞাত আরও ১০০-১২০ জন আসামীর কথা উল্লেখ করা হয়েছে। মামলার পরপরই শ্রমিক নেতা সাইফুল ইসলামকে তার ইসলামপুর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ৩০ মে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা শহরের ছোটবাজারে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা চলাকালে শামছুর রহমান লিটন সাইফুল ইসলামের নেতৃত্বে অন্যান্য আসামীরা হামলা, রাস্তায় টায়ার জে¦লে আগুন ধরিয়ে দেয়াসহ যানবাহন ভাংচুর ত্রাস সৃষ্টি করেন। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলা রজু শ্রমিক নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্ত আসামীরা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

জানা গেছে, আগামী ২০ জুন জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবারও সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর