ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নেত্রকোনায় পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৩:৫১ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় গত দুইদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কলমাকান্দা, কেন্দুয়া ও পূর্বধলা উপজেলায় এসব মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। জানা গেছে, দুর্গাপুরের ডাহাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে মোজাহিদ (৫) ঈদ উপলক্ষে তার বাবার সঙ্গে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর (নয়াপাড়া) গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার দুপুরে খেলতে খেলতে মঙ্গলেশ্বরী নদীর পাড়ে চলে যায়।


এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মদন উপজেলার বাঁশরী গ্রামের শামীম মিয়ার ছেলে মাহাদি (২) ঈদ উপলক্ষে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে তার দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিল।


বৃহস্পতিবার বিকেলে সে খেলার সময় পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা যায়। একই দিন (বৃহস্পতিবার) বিকেলে পূর্বধলার জটিয়াবর গ্রামের আব্দুল কাদিরের পুকুরে ডুবে মারা যায় লোকমান মিয়ার ছেলে ইয়াসিন শেখ (২)। ইয়াসিনের বাবা-মা ঢাকায় থাকেন। আর সে বাড়িতে তার দাদীর সঙ্গে থাকতো। ওই বিকেলে সে তার দাদীর সঙ্গে হাঁটতে বেড়িয়েছিল। এক পর্যায়ে দাদী তাকে খেলতে দিয়ে পাশের এক বাড়িতে বসে গল্প করছিলেন। এ সময় সে পানিতে পড়ে যায়। 


আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর