ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সরিষাবাড়ীতে শামিম তালুকদারের নির্দেশে মোনারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৯:৪৫ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে অতিবৃষ্টিতে মোনারপাড়া ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি সংস্কার কাজের উদ্ভোধন করা হয়।

জানা যায়, কয়েকদিনের টানা অতিবৃষ্টিতে পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের একমাত্র রাস্তাটি বিভিন্ন স্থানে ইটের সলিং ভেঙে পাশের খালে পড়ে যায়। ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তা ভেঙে যাওয়ার ফলে যানবাহন স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি নজরে আসে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম তালুকদারের। এসময় মানুষের চলাচলের সমস্যার কথা বিবেচনা করে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুকে রাস্তাটি সংস্কার করার জন্য নির্দেশ দেন শামিম তালুকদার।


শনিবার দুপুরে রাস্তাটিতে মাটি ফেলে সংস্কার কাজের উদ্ভোধন করা হয়। সংস্কার কাজের উদ্ভোধন করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু৷ এসময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী সরকার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজল মাহমুদ, নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মিয়াসহ স্থানীয়রা।

বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু বলেন, রাস্তাটি সম্প্রতি অতি বৃষ্টির কারনে ভেঙ্গে জনসাধারণ  যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব আমাকে রাস্তাটি সংস্কারের নির্দেশ দেন। তার নির্দেশেই ইউনিয়ন বিএনপি যুবদলের নেতাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তাটিতে মাটি ফেলে সংস্কার করার কাজ শুরু করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর