ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

উল্লাপাড়ায় ট্রাকের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা, চাল‌কের সহকা‌রীর মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৭:৫৮ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের সামনের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা, চাল‌কের সহকা‌রীর মৃত্যু। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ। রোববার (১৫ জুন) সকালে এ দুর্ঘটনাটি ঘ‌টে, নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি বাজার এলাকায়। নিহত ব‌্যক্তি হলেন, চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (১৫)।




হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ বলেন, “সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী একটি আম বোঝাই ট্রাক নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি বাজার এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাার পাশে গাছে সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই চালকের সহকারীর ভাগ্নে মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয় এবং আরেকজন আহত হন।

আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে। আর নিহতের মরদেহ ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি থানায় রাখা হয়েছে।

 

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর