ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সম্পত্তি লিখে না দেয়ায় বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৮:০৩ পিএম

ভৈরব প্রতিনিধি:

সম্পত্তি দলিল করে দেয়ার জন্য সহোদর ভাই ও বৃদ্ধা মাকে মারধর করে গুরুত্বর আহত করে বসতঘরের আসবাবপত্র ও দরজা জানালা ভাংচুরের অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চন্ডিবের পলতাকান্দা গ্রামে। অভিযুক্ত আল আমিন (৩৭) ও দিপু মিয়া (৩৩), ওই গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র।

এঘটনায় আজ রবিবার সকালে ভৈরব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী ফাতেমা বেগম। ভুক্তভোগী নারী ফাতেমা বেগম জানান, তাঁর ৩ছেলে ও ৬ কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে স্বামী প্যারালাইসিসের কারণে চলাফেরা করতে পারেননা। বিদেশে থাকা ছোট ছেলে মামুন মিয়া এ সংসারের খরচ চালিয়ে আসছে।

বিগত ৮ মাস পূর্বে তাঁর ছেলে আল আমিনকে মৌখিকভাবে তার অংশ দিয়ে আলাদা করে দেয়া হয়। আলাদা হওয়ার পর থেকে সম্পত্তি লিখে দিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে আল আমিন। ছোট ছেলে মামুন বিদেশ থেকে দেশে আসার পর তার কাছেও দুই লাখ টাকা দেয়ার জন্য চাপ দিচ্ছে অভিযুক্তরা। দাবিকৃত টাকা ও সম্পত্তি লিখে না দেয়ার জেরে আল আমিন ও দিপু মিয়া গত ১২জুন, বৃহস্পতিবার রাতে লাঠিসোটা নিয়ে এসে বৃদ্ধা মা ফাতেমা বেগমকে মারধর করে এবং মাথায় কুপিয়ে রক্তাক্ত আহত করেন।

এসময় মামুন মিয়া ও তাহার স্ত্রী ফারজানা আক্তার বাঁচাতে আসলে দিপু মিয়া মামুনের ডান হাতে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন এবং ফারজানা আক্তারকেও মারধর করা হয়। এসময় ঘরের দরজা, জানালা, স্টীলের আলমারী ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এঘটনায় ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী বলেন, বৃদ্ধা মা ও প্রবাসী ভাইকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ করেছে ফাতেমা বেগম। তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর