ঈশ্বরদী প্রতিনিধি ॥
বিএনপির পাবনা জেলার আহবায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টার সাইনবোর্ড নিয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব আওয়ামীলীগকে নানাভাবে পুনর্বাসন করছেন বলে অভিযোগ করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।
গত রবিবার রাতে রুপপুর
ফুটু মার্কেটে । বিএনপির সাইনবোর্ড দিয়ে ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে বিভিন্ন প্রকার চাঁদাবাজি,দখলবাজি,টাকার
বিনিময়ে বিএনপির কমিটি বিক্রয়সহ নানা সংগঠনবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে স্থানীয় বিএনপির
পক্ষ থেকে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। রেলওয়ে শ্রমিক
দলের সাবেক কেন্দ্রিয়নেতা আহসান হাবিবের সভাপতিত্বে ও সেনার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে
বিএনপি নেতা ফজলুর রহমান,হুমায়ুন কবীর দুলাল,এড.শামসুজ্জোহা জামি সহ বিভিন্ন পর্যায়ের
বিএনপি ও এর অঙ্গ সমহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
জাকারিয়া পিন্টু আরও বলেন,সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে ঈশ্বরদীতে স্পষ্টত: যে হাবিব সাহেব ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকাকালিন সময়ে যেসব ভাইভাসতিরা আওয়ামী ছাত্রলীগ-যুবলীগ এর পলিট্রিক্স করত গত পাঁচ আগষ্টের পর থেকে তিনি তাদের বিএনপিতে সেল্টার দিচ্ছেন। ছাত্রলীগ-যুবলীগ নেতা হয়ে গত ২৭ বছর যারা নানা অকাম-কুকাম করেছে। তারা সকলেই আজকে হাবিব সাহেবের সেল্টারে থেকে বিএনপির সংগঠনবিরোধী নানা অপকর্ম করে যাচ্ছে। তাই ছাত্রদল থেকে বিএনপিতে আসা আমি জাকারিয়া পিন্টুর একবিন্দু রক্ত থাকতে হাবিব সাহেবের চাঁদাবাজী ও সংগঠনবিরোধী কর্মকান্ড মেনে নিবোনা। জাকারিয়া পিন্টু বলেন,বিএনপির প্রতি তার দরদ নেই।
চাঁদাবাজী করে নিজের আখের গোছাতে গিয়ে বিএনপি ধ্বংস হলেও তার কোন
আসে যাইনা। কিন্তু আমারতো কষ্ট লাগে। কারণ জনগণের কাছে আমাদের জবাবদিহিতা করতে হয়।
আমরা আগামী দিনে জনগণের কাছে ভোট চাইতে যাবো। তাই এই দল ক্ষতিগ্রস্ত হলে আমি বসে থাকতে
পারিনা। *এদিকে প্রতিবাদ সভায় হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে জাকারিয়া
পিন্টু কর্তৃক দেওয়া বক্তব্য সম্পর্কে হাবিবুর রহমান হাবিব বলেন, পিন্টুর বক্তব্যের
প্রতিবাদ করা আমার সাজেনা। তিনি বলেন,পিন্টুর বক্তব্যের জবাব জনগণ দিবে বলে সাংবাদিকদের
জানান।
আকাশজমিন/আরআর