ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ডাম্পিং জোন নির্ধারণের জোর দাবি

সোনারগাঁয়ে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : বুধবার ১৮ জুন, ২০২৫ সময় : ৫:৫০ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

পরিবেশ সুরক্ষা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে এক জোরালো আহ্বান জানিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। বুধবার ১৮ জুন, ২০২৫ইং রোজ বুধবার সকালে সংগঠনের মোগরাপাড়া কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। বক্তব্যে তিনি বলেন, "সোনারগাঁ উপজেলা একটি ঐতিহাসিক ও শিল্পসমৃদ্ধ এলাকা। এখানে রয়েছে দেশের শীর্ষস্থানীয় বহু শিল্পপ্রতিষ্ঠান, মিল-ফ্যাক্টরি, হাসপাতাল, শপিংমল, হাটবাজার ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। অথচ এত কিছুর পরেও নেই একটি নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান বা ডাম্পিং জোন।"

 

তিনি আরও বলেন, “প্রতিদিন প্রচুর পরিমাণে গৃহস্থালি, বাণিজ্যিক ও হাসপাতালের বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলছে আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর। ড্রেন ও খালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বত্র, বাড়ছে রোগজীবাণুর বিস্তার। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যাব এক বিষাক্ত সোনারগাঁ।

 

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, সোনারগাঁয়ের ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের জন্য অবিলম্বে একটি বা একাধিক নির্দিষ্ট স্থান ডাম্পিং জোন হিসেবে নির্ধারণ করতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালু করার আহ্বান জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সুধীজন, পরিবেশবাদী কর্মী এবং গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, উন্নয়নের জন্য শিল্প প্রয়োজন, তবে সে উন্নয়ন হতে হবে পরিবেশবান্ধব। প্রয়োজন হলে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় এনে পরিবেশ রক্ষায় বাধ্য করতে হবে।

 

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি তাদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অনুরোধ জানায়, যেন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সোনারগাঁয়ের পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর