শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৮জুন) শিবগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহাস্থান মাজার মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিবগঞ্জ বরকতিয়া মসজিদ সংলগ্ন মাদ্রাসা মাঠে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ সংলগ্ন ও আটমূল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম তাজুল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি বুলবুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, তাহেরুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ যুবায়ের, রনি, মাহদী হাসান তমাল, আবু শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, আল আমিন, সাদ্দাম হোসেন প্রমুখ।
আকাশজমিন/আরআর