ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি

গোয়ালন্দে আগুনে কাপড়ের দোকান ভস্মীভূত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৫:২২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন হাবিব ম‍্যানশনের নিচতলায় আগুনে একটি কাপড়ের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকাল পৌনে ৯ টার দিকে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ভুক্তভোগীর দোকানের আসবাবপত্রসহ প্রায় ১২-১৫ লক্ষ টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে।



ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শামীম বেপারী নামে একজন উপজেলার সামনে হাবিব ম‍্যানশনের নিচে কাপড়ের ব‍্যবসা করতেন। হঠাৎ আশেপাশের লোকজন সকালে ভুক্তভোগীর দোকান হতে কালো ধোয়া বের হতে দেখে দ্রুত তাকে এবং ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে করে ওই ভুক্তভোগীর আনুমানিক প্রায়১২-১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


এ ব‍্যাপারে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার দোকানে থাকা আসবারপত্র ও বেশিরভাগ মালামাল আমরা উদ্ধার করতে পারিনি। আমরা ধারনা করছি ভুক্তভোগীর প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, এই বিল্ডিংয়ের দোতলায় থাকা সোনালী ব‍্যাংকের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং কয়েক কোটি টাকা রক্ষা করতে পেরেছি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর