ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

তাড়াশে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৫:২৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জরে তাড়াশে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এবা‌রের প্রতিপাদ‌্য, প্রাণ ও প্রকৃৃতি রক্ষা করি-প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ি। দিবসটি উপলক্ষ্যে বে-সরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন এর উদ্যোগে চলনবিলে পরিবেশগত ঝুঁকিসমূহঃ করণীয় পর্যালোচনা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তাড়াশ উপজেলার পাবলিক লাইব্রেরির মিলনায়তনে বে-সরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন এর সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ্ আল মামুন।


বে-সরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন এর পরিচালক আবদুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সনাতন দাস, প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাংবাদিক মিলু সরকার, তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজ, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার মো. সামছুজোহা, এনজিও কর্মী রোখসানা খাতুন।


এ সময় বক্তরা প্রাণ প্রকৃতি সমৃদ্ধ চলনবিলের তাড়াশ উপজেলার অধিকাংশ খাল-বিল দখল ভরাট, ফসলী জমি কেটে প্রায় ১২ থেকে ১৪ হাজার পুকুর খনন, ফসল উৎপাদনে প্রয়োজনের চেয়ে অধিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, পাখি নিধন, মৎস্য চাষে মাত্রারিক্ত গ্রোথ হরমন ব্যবহার, পরিবেশ বিপন্নকারী গাছ লাগানো, অপরিকল্পিত সড়ক, ব্রীজ, কালভার্ট নির্মাণ চলছে।

পাশাপাশি বর্ষাকালে সোঁতি জাল, চায়না দুয়ারী জাল ব্যবহার করে মা ও ডিমওয়ালা মাছ নিধন করার মাধ্যমে জীববৈচিত্র্য ধ্বংস করায় পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। যা নিয়ে আলোচনা সভায় সকল বক্তার উদ্বিগ্নতা প্রকাশ করেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর