ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

রাজশাহীতে উপদেষ্টা কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় কোনো বাধা নেই


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৫:৩৪ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় কোনো বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, যাতে এসব প্রতিষ্ঠান ইচ্ছেমতো ফি নির্ধারণ করতে না পারে। একই সঙ্গে তাদের পাঠ্যক্রম ও পাঠসূচিও সরকারের নিয়ন্ত্রণে থাকা জরুরি।


বৃহস্পতিবার রাজশাহীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নগরের পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা। সভায় জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই ইনস্ট্রাকটররা অংশ নেন।


সভায় অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষের আধুনিকায়ন, পাঠদানের মানোন্নয়ন, মিড ডে মিল চালু, আইসিটি সুবিধা বৃদ্ধি, বেতন-ভাতা উন্নয়ন এবং প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।


এছাড়া বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোর কার্যক্রম একটি নীতিমালার আওতায় আনার পরামর্শ দেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় পাঠ্যবই সরবরাহ এবং শিক্ষকদের জন্য টিচার্স গাইড অনুসরণ বাধ্যতামূলক করার দিকেও গুরুত্বারোপ করা হয়।


রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান।




এ সম্পর্কিত আরো খবর