ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাতক্ষীরায় সাংবাদিক শহীদ স ম আলাউদ্দীনের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৬:৫৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাকালিন সম্পাদক শহীদ স ম আলাউদ্দীনের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার মরহুমের মিঠাবাড়িস্থ কবরে পুস্পস্তক অর্পণ করা হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাব ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে এক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার  সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ-এর সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ, সাংবাদিক আব্দুল মতিন প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহিন গোলদার (এসএ টিভি, রাইজিংবিডি ও আলোকিত বাংলাদেশ), নির্বাহী সদস্য আসাদুজ্জামান সরদার ( বাংলাট্রিবিউন), দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক শেখ আব্দুল আলিম, সেলিম হোসেন, এসএম হাবিবুল হাসান, আব্দুর রহিম, আল-মামুন, স ম আলাউদ্দীনের ভ্রাতা স ম আকতারুল ইসলাম, স ম আলাউদ্দীনের পুত্র ইকবাল পারভেজ জয় প্রমুখ।

 

 বক্তারা বলেন,সাতক্ষীরার সম আলাউদ্দীন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও সাংবাদিকতার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা চেম্বার অব কমার্স, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এবং “দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা স. ম. আলাউদ্দীন ছিলেন একজন সিদ্ধহস্ত শিল্পোদ্যোক্তা। তিনি সাতক্ষীরাসহ গোটা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দিয়ে সুষম উন্নয়নে অবদান রেখেছেন। অর্থনীতির বিকাশে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ১৯৯৬ সালের এই দিনে সদর থানা সংলগ্ন পত্রিকা অফিসে কর্মরত থাকা অবস্থায় আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স ম আলাউদ্দীন।২৮ বছর পেরিয়ে গেলেও তার হত্যার বিচার হয়নি।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর