ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নাটোরে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২


  • আপলোড সময় : শুক্রবার ২০ জুন, ২০২৫ সময় : ১০:২৮ পিএম

নাটোর প্রতিনিধি 

নাটোরে যাত্রীবাহী বাস-সিএনজি (থ্রি হুইলার) সংঘর্ষে জন নিহত হয়েছেন। সময় আহত হয়েছেন আরও জন।আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকেল সোয়া ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন সিএনএজি চালক সদর উপজেলার হারিগাছা গ্রামের মো. বাবু (৪০) অপরজন অজ্ঞাত পরিচয় (৩৫) আহত দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়িতে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে সিএনজি (ত্রি-হুইলার) চালক রাজশাহী থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে আসছিলেন। একই সময়ে সিরাজগঞ্জ থেকে রাব্বি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল।

পথে বিকেল সোয়া পাঁচটার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে সিএনজি-যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সময় সিএনজিতে থাকা অজ্ঞাত পরিচয় একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অপর তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক বাবুর মৃত্যু হয়। আহত জনের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত যাত্রী নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নিহত একজনসহ আহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তর কাজ চলছে। ঘটনার পরপরই বাসের চালক হেলপার পালিয়ে গেছে। তবে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর