আজহারুল হক, ময়মনসিংহ / : 176
ময়মনসিংহ ব্যুরো :
কোনো কোনো পুলিশের পেশাগত নেশা এমনই যে, তারা সুযোগ পেলেই প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে দাঁড়ান, সহযোগিতা করার সুযোগ খোঁজেন।তেমনি একজন পুলিশ অফিসার মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত।
তিনি ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর গফরগাঁও থানায় ওসি হিসেবে যোগদান করেন। অল্প কয়েক মাসেই ওসি শিবিরুল জয় করে নিয়ে গফরগাঁওবাসীর মন। থানায় সেবা নিতে আসা প্রার্থীরা পেয়ে থাকেন কাঙ্খিত সেবা।
এ পুলিশ কর্মকর্তা প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এই প্রাপ্তিতে গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিমসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা ওসি শিবিরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছে।
আকাশজমিন/আরআর