ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে চার বসতঘর ছাই


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৭:৪৮ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এতে চার পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের বাউসী চন্দনপুর (মানিকের মোড় সংলগ্ন) এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, সকাল ১০টার দিকে হটাৎ বাউসী চন্দনপুর খোরশেদ মিয়ার ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। কয়েক মিনিটেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পর্যায়ক্রমে আরো ৩টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে খোরশেদ মিয়ার বসতঘর সহ মফিজ উদ্দিন, আব্দুল হাকিম এবং সুরুজ মিয়ার ঘরসহ চারজনের বসতঘর আগুনে পুড়ে যায়। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এসময় আগুনে তাদের বসতঘরের সকল জিনিসপত্র টিভি, ফ্রিজ, সোনার জুয়েলারী, চিকিৎসার জন্য রাখা নগদ কয়েক লক্ষাধিক টাকা ও ১৫০ মণ ধান চাল পুড়ে যায়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সুত্রপাত হতে পারে। এ ঘটনায় কেও আহত হয়নি।

 

ভুক্তভোগী মফিজ উদ্দিন, নাছিমা বেগম, হাকিম ও সুরুজ মিয়া জানান, ‘আমরা যে যার মত করে কাজ করছিলাম। হটাৎ দেখি খোরশেদের ঘরে থেকে ধোয়া বের হচ্ছে। কয়েক মিনিটেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের আরো চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে যায়। আমাদের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়েছে। আমরা এখন একেবারে নিঃস্ব হয়ে গেছি।

 

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সুত্রপাত ঘটেছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর