ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:১৪ পিএম

নেত্রকোনা প্রতিনিধি


নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর দক্ষিণপাড়া এলাকার পাগলাখালি বাজারে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ্যাব-১৪ (ময়মনসিংহ) আটক মাদক ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (২৫) সে পূর্বধলা উপজেলার বটতলা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। ্যাব-১৪ (ময়মনসিংহ) এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামছুজ্জামান তথ্য নিশ্চিত করেছেন। 


জানা গেছে, ্যাব কর্মকর্তারা সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাগলাখালি বাজার মোড়ের জনৈক নাজিম উদ্দিনের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। সময় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে ২০ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা গাঁজার আনুমানিক দাম লাখ টাকা। মঙ্গলবার সকালে তাকে পূর্বধলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। #

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর